বিশেষ প্রতিনিধি::
অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তৃতীয় দফা বন্যায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগে রয়েছে। এ পর্যন্ত ১০টি বন্যা আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার গবাদিপশু সহ আশ্রয় নিয়েছেন। নদ নদী খাল বিল ও হাওরের পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে উপজেলার পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নের সবকটি গ্রামে বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে। সড়কপথ ডুবে যাওয়ায় উপজেলা সদরের সাথে আভ্যন্তরিন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২৩জুলাই) সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বন্যা কবলিত পৌর শহর এবং বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এছাড়াও পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক প্রমুখ।
Leave a Reply