1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বিপাকে জনসাধারন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৭৮ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

বর্ষণ আর উজানের ঢলে ফুঁসে উঠছে কুশিয়ারা নদী। ফলে এদের অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়ে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় বিপর্যস্ত নদ-নদী অববাহিকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে দিনানিপাত করছেন।

জানা যায়, গতকাল পর্যন্ত নতুন করে  শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পর পর ৩ দফা বন্যায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

পানিতে ডুবে আছে গ্রামীণ হাট-বাজার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলের মাঠ, গো চারণ ভূমি ও বসতবাড়ি। বন্যায় দেখা দিয়েছে গো-খাদ্যের চরম সঙ্কট। নিম্নাঞ্চল থেকে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে চরমে পৌঁছেছে মানুষের ভোগান্তি।

জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) ইয়াসির আরাফাত জানান, এ উপজেলায় ২৫টি আশ্রয় কেন্দ্রে গতকাল পর্যন্ত ১৫০টি পরিবার নতুন করে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে ত্রান সহায়তা চালিয়ে যাচ্ছি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD