1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে সংবাদকর্মী সহ ২ জনের করোনা আক্রান্ত: মোট আক্রান্ত ১১০

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরো ২ জনের  করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০৩ জন সুস্থ হয়েছেন। তবে উপজেলায় এই প্রথম বারের মত একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই ) রাত ১১টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা বেসরকারী টেলিভিশন বাংলা টিভি ও জাতীয় দৈনিক আমাদের সময়ের জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি গোবিন্দ দেব এবং অন্যজন মিরপুর ইউনিয়নের বাসিন্দা।

রবিবার (২৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মাকসুদা আক্তার রিমি এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন। এছাড়াও উনাদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় মেডিকেল টীমে ছিলেন স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ,জীবন কুমার বনিক এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১১০ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন। এরমধ্যে নতুন ঘোষিত ৩ জন সহ সর্বমোট ১০৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন সিলেট হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD