1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

সম্মাননা স্মারকে ভূষিত হলেন খুলনার কবি মোঃ রহমত আলী

  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্দ্যোগে আয়োজিত কবি সম্মাননা স্মারক পেলেন খুলনার কবি মোঃ রহমত আলী
শনিবার (২৬শে অক্টোবর) দুপুর ২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা পার্কের বিপরীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত কবি সম্মাননা স্মারকে খুলনার খালিশপুরের কবি মোঃ রহমত আলীকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী । জাতীয় কবিতা মঞ্চ সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী।
এছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি, কবি সাহিত্যিক, বৃন্দের উপস্থিতিতে খুলনা থেকে অংশ গ্রহণকারী কবি রহমত আলী সম্মাননা সনদ অর্জনে খুলনার সুনাম অর্জন হয়েছে বলে মনে করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক গীতি কবি চিত্রশিল্পী মিলন বিশ্বাস।
তাই কবিকে ফোনে অভিনন্দন জানানোর পাশাপাশি রহমত আলী সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জীবনী তুলে ধরেন।তার বাড়ি খুলনার খালিশপুর নতুন কলোনি হাউজিং এস্টেটে। তার পিতা মৃত তৈয়ব আলী, মাতা জমিলা বেগম এর ঘরে তিনি ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন।
চার ভাই বোনের মধ্যে মোঃ রহমত আলী বড় তিনি স্কুল জীবন থেকে লেখালেখি শুরু করেন।
২০২০ সালে সারা দেশে মহামারি শুরু হলে গৃহবন্দী হয়ে পড়ে সবাই ।
সেই সময়টায় অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়, আর কবি রহমত আলী ঘরে বসে লেখালেখির চর্চাটা জোরালো ভাবে শুরু করেন।
২০২৩ সাল থেকে বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে, অনলাইনে প্রকাশিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্দ্যোগে আয়োজন করেন।
নিউজটি দেখে ফিলিস্তিনির উপরে ২টি কবিতা পাঠিয়েছেন বিচারক মন্ডলীরা। তার কবিতার মূল্যায়ন করে তাকে সম্মাননা স্মারক তুলে দেন।
এই পাওয়াটা রহমত আলীর একার হলেও সন্মানটা খুলনা বাসীর ।
তাই খুলনা বাসি সবাই কবি’র জন্য শুভ কামনা করা উচিত। তার লেখা যেন এমন করে ছড়িয়ে পড়ে সারা দেশজুড়ে এমনটাই প্রত্যাশা কামনা করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD