1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সামাজিক ও মানবিক সংগঠন হিসাবে খ্যাত মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুর-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করাই মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণের মাধ্যমে সংগঠনটি মানবিক সেবার ধারাবাহিকতা বজায় রাখছে। ভবিষ্যতেও এই সংগঠন মানুষ ও সমাজের কল্যাণে আরো অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আলাউদ্দিন, জাবেদ নূর, সাফওয়ান আহমদ সাদী, আলামিন হাসান রাব্বি, মারজান তালুকদার জিলু, মোঃ জামসেদ আহমেদ, মোঃ ভাবলু মিয়া প্রমুখ।

ফল বিতরণ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের উত্তরোত্তর সাফল্য, সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দানশীল ব্যক্তিদের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটি যেন সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD