1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৫ দেখা হয়েছে

 

জামাল হোসাইন ::

বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’।
২২ জুন, ২০২৬ইং বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডার গার্টেন (কেন্দ্র কোড ১৯৫) অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরিক্ষায় ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’ মোট ১২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে তন্মধ্যে ৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে ৪ জন শিক্ষার্থী ‘ট্যালেন্টপুল’ এবং ৪ জন শিক্ষার্থী ‘সাধারণ’ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো: তৃতীয় শ্রেণীর আরাফাত রহমান (রোল: ৩১২৮২), রাইসা চৌধুরী (রোল: ৩১২৮৪), নার্সারি শ্রেণীর আসীর আজমাইন (রোল: ৩১১২৭) এবং সাফওয়ান হুসেন মাসুদ (রোল: ৩১১২৬)।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো: তৃতীয় শ্রেণীর আরিয়ান ইসলাম (রোল: ৩১২৮৩), দ্বিতীয় শ্রেণীর মাহমুদুল হাসান রিয়াদ (রোল: ৩১২৩৯), প্রথম শ্রেণীর মোছাঃ ফারহা জান্নাত মুন্নী (রোল: ৩১১৮১) এবং নার্সারি শ্রেণীর অনুশ্রী আচার্য (রোল: ৩১১২৫)।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
একাডেমির এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আর্ন্তজাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই প্রতি বছর শিক্ষার্থীরা এমন চমৎকার ফলাফল উপহার দিচ্ছে।
আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD