1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে উপর্যুপরি তিন দফা বন্যায় ভেসে গেছে মৎস্য খামারীর স্বপ্ন

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৯৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপর্যুপরি তিন দফা বন্যায় মৎস্য খামারীদের স্বপ্ন পানিতে ভেসে গেছে। ভাড়া করা অন্যের জমিতে অধিক লাভের আশায় মৎস্য খামার করে এখন তারা দিশেহারা। জমিনের ভাড়ার টাকা কিভাবে পরিশোধ করবেন এ নিয়েও চাষিরা পড়েছেন বেকায়দায়।

জানা যায়, মাছ চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের হাজী এখলাছুর রহমান আখলই একই গ্রামের জফর আলী, বাবুল মিয়া, আওয়াল মিয়া, মুবাশি^র আলী, বাগময়না গ্রামের মো. আলমঙ্গীর, সহ আরো অনেকেই মৎস্য খামার করেন। মৎস্য খামারীরা এপ্রিল মাসে পুকুর ও দিঘীতে মাছ চাষের উপযোগি করে রুই, কাতলা সহ বিভিন্ন ধরণের মাছের পোনা চাষ শুরু করেন।

 

এতে পোনা ক্রয় সহ প্রায় লাখ লাখ টাকা ব্যয় হয়। মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে খামারের মাছের যাবতীয় পরিচর্যা ঠিক মত চলে আসছিল। এতে প্রতিটি মাছ দ্রুত বেড়ে বলিষ্ট হয়ে দেহের গঠন দেখে চাষিরা ছিলেন আনন্দে। প্রতিটি মাছ ৪০টাকায় বিক্রি হওয়া সম্ভব ছিল। সময় মতো পুকুর ও দিঘী থেকে মাছ তুলে বাজারে বিক্রি করে অধিক লাভের মুখ দেখবেন এমন প্রত্যাশায় শ্রমিক নিয়ে দিন-রাত পরিশ্রম করে আসছিলেন মৎস্য খামারীরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস।

জুনের শেষের দিকে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যার সৃষ্টি হয় এবং পুকুরের চারপাশে জাল ফেলে মাছ রক্ষা করা হয়। আকস্মিক বন্যার পানি কমতে না কমতেই দু’সপ্তাহের ব্যবধানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাাবিত হয়ে যায় উপজেলার বিস্তীর্ন এলাকা। সে সাথে শেষ রক্ষা হয়নি খামারীর। পানির সাথে ভেসে যায় খামারের মাছ। সেই সাথে ভেসে যায় অধিক লাভের স্বপ্ন। ওই বন্যার পানি ধীর গতিতে কমতে শুরু করলে উপর্যুপরিভাবে আবারও তৃতীয় দফা বন্যায় উপজেলা বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে অসংখ্য খামারীদের স্বপ্ন ভেসে যায় পানিতে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ খামারী হাজী এখলাছুর রহমান আখলই একই গ্রামের জফর আলী বলেন, বন্যায় তাদের স্বপ্ন পূরণ হয়নি। লাভের স্থলে মুলধন হারিয়ে তারা এখন সর্বশান্ত। পর পর তিন দফা বন্যায় তাদের দুজনের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক দুই ক্ষতিগ্রস্থ খামারী বাগময়না গ্রামের আলমঙ্গীর বলেন, বড় আশা করে কয়েক লাখ লাখ টাকার পোনা মাছ ছেড়েছিলেন। দফায় দফায় বন্যায় প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরন হওয়ার নয়।

এ ব্যাপারে উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আকতারুজ্জামান জানান, আমাদের কাছে তথ্য আছে এখন পর্যন্ত প্রায় ৪৬০জন মাছ চাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতি প্রায় ১ কোটির মত মৎস্য অধিদপ্তর এ বিষয়ে আন্তরিক। ক্ষতিগ্রস্থ চাষীদের আর্থিক সহযোগিতা বা ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা পাওয়ার একটা আশ^াস পেয়েছি। আশা করি অচিরে এটা আমরা পাব। সহায়তা পাওয়ার পর ক্ষতিগ্রস্থ চাষীদের মধ্যে এটা বিতরণ করতে পারবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD