সিনিয়র প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের কৃর্তি সন্তান সমাজ সেবক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ (মুক্তা) বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার ( ৩১ জুলাই) দুপুরে বন্যা দূর্গত এলাকায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে নিজ অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন। এ সময় রৌয়াইল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত সজলু, উপজেলা যুবলীগের সহ সভাপতি সালেহ আহমদ, সদস্য সোহেল মিয়া, আওয়ামী লীগ নেতা শাহানুর আহমদ শানুর, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা শাহি আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জগন্নাথ দাশ প্রমুখ। এ দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ভুরাখালি, দাশ নোয়াগাঁও, ঘোপরাপুর, কান্দিরগাঁও বন্যা দূর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ সময় মুক্তাদির আহমদ মুক্তা তিনি বলেন, বানভাসিদের সাহায্যে এগিয়ে আসুন সারাদেশে এখন বানভাসিদের আর্তচিৎকারে আকাশ ভারি হয়ে উঠছে। বহু মানুষ হারিয়েছে চিরতরে তাদের ভিটে-মাটি, বহু শিক্ষার্থীদের প্রিয় প্রতিষ্ঠান হারিয়ে গেছে নদী ভাঙ্গনে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিগণ এগিয়ে আসবেন, এটাই সবার কাম্য। বহু জনপ্রতিনিধিকে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না, ফলে বানভাসিদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রত্যাশা করব, জনপ্রতিনিধিগণ এই দুর্যোগে মানুষের পাশে এগিয়ে আসবেন।
Leave a Reply