সংবাদ বিজ্ঞপ্তি::
আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার, রানীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইছগাঁও গ্রামের বনমালী নাথ তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তিনি রানীগঞ্জ ইউনিয়নে গ্রাম পুলিশের চাকরী করছেন। দূর্ঘটনায় তাহার বাম পাভেঙ্গে গেছে, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে।
এই ব্যয় বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আরতার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। দুই মেয়ে ও দুই ছেলে নিয়ে অতি কষ্টে দিন কাটান দরিদ্র অসহায় বনমালী। তার দুই ছেলেই দিনমজুর। ভিটা টুকু ছাড়া তার সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় তার অসহায় ও নিরুপায় সন্তানেরা পিতার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিরআন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় বনমালী নাথ চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে-০১৭৩৮১১৭২২৫, অথবা মোঃ আব্দুল জলিল, প্যানেল চেয়ারম্যান, রানীগঞ্জ ইউ,পি, ০১৭১৫০০২৬২৩। আর সাহায্য পাঠানোরঠিকানা।
সঞ্চয়ী হিসাবনং1083490011761
হিসাবেরশিরোনামঃ Banmali Nath
Leave a Reply