বিশেষ প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে চিলাউড়া ব্রাদার্স স্পোর্টি ক্লাবে বিগত দিনে এস এস সি পরিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান, করোনাকালীন সময়ে সারা গ্রামে কিটনাশক ছিটানো, রমজান মাস উপলক্ষে বিভিন্ন পরিবারের মধ্যে ত্রান বিতরণ ও বিভিন্ন পরিবারের মধ্যে ইফতার বিতরণ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুল,মাদ্রাসা,মসজিদ ও বিভিন্ন রাস্তায় বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০০শ বৃক্ষ রোপন, মাস্ক বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজে অংগ্রহন করে আসছে।
একটানা কাজের অবসাদ থেকে মুক্তি পেতে ভ্রমণের বিকল্প নেই। একটি আনন্দময় ভ্রমণ শুধু যে মনকে চাঙা করে এমন নয়, শরীরের ওপরও রয়েছে এর প্রভাব। সোমবার (৩ আগষ্ট) চিলাউড়া ব্রাদার্স স্পোর্টি ক্লাবের সকল সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলন ও আনন্দ ভ্রমনে আয়োজন করা হয়। আনন্দ ভ্রমনে শুরুতে হাফেজ জাহানুর আলমের তিলাওয়াতের মাধ্যমে সদস্য মো: দিলোয়ার হোসেনের সঞ্চালনায় পরিচয় পর্ব, বক্তব্য (ব্রাদার্স প্রসংগে), কুইজ (ব্রাদার্স প্রসংগে), নাটক, সংগীত সহ নানা আয়োজনের শেষে হাফেজ ছাবের আহমদের দোয়ার মাধ্যমে দুপুরের খাবার শেষ করে অনুষ্টান সুচির সমাপ্তি ঘোষনা করা হয়।
আনন্দ ভ্রমন ও ঈদ পুনর্মিলনীতে চিলাউড়া ব্রাদার্স স্পোর্টি ক্লাবের সকল দায়িত্বশীল ব্যক্তি সহ প্রায় ৮৫ জন উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমনে নৌকা করে বিভিন্ন স্থানে ভিজিট করা হয় ও দিরাইয়ের জগদল মেডিকেলের সামনে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজনের অর্ধেক যাতায়াত খরচ বহনকরেন শফিকুল ইসলাম শাহান।
Leave a Reply