1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫০১ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা সকলেই সিএনজি অটোরিক্সার যাত্রী। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে দুই নারী রয়েছেন।

শনিবার বিকাল চারটার দিকে মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ – জামালপুর সড়কে মানকোন নামক স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মুক্তাগাছার মানকোন নামক স্থানে বিকাল চারটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী মারা যায়। গুরুত্বর আহত
৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাসটি জামালপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসছিল। এ ঘটনার পর পর স্থানীয়রা ঘাতক বাসচালককে আটক করেছে বলে জানান তিনি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD