বিশেষ প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরোও ১জন কোভিড ১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১০ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শ্রক্রবার ( ৭আগষ্ট ) রাত ১০টার দিকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড ১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় আরও ১ জন ব্যক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি পৌরসভার বাসিন্দা।
শনিবার (৮ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।
এছাড়াও আক্রান্ত পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় মেডিকেল টীমে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী গীতা রানী দেবনাথ এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ আরোও অনেকেই।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১১৫ জন ব্যক্তি কোভিড ১৯ পজেটিভ হয়েছেন। এর মধ্যে একজন সিলেটে অবস্থান করায় আক্রান্ত ব্যক্তিকে সিলেট স্বাস্থ্য বিভাগের রিপোর্টে দেখানো হয়েছে।
এ জন্য আমাদের উপজেলা মোট আক্রান্ত ১১৪ জন রোগী। এর মধ্যে নতুন ঘোষিত ১ জন সহ মোট ১১০ জন ঈশ্বরের সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন এবং ৪ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply