বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ মধ্য বাজারের মিটন টার্চ নামক দোকান থেকে নগদ ৬ লক্ষ টাকা সহ ৪ ভরি সোনা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ নিয়ে আতঙ্কিত বাজারের ব্যবসায়ীরা।
বাজারের ব্যবসায়ী ও দোকানের মালিক সূত্রে জানা যায়, মধ্য বাজারের মিটন টার্চের মালিক মিটন দেব সোমবার (১০ আগষ্ট) প্রতিদিনের ন্যায় সন্ধার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। খাওয়া দাওয়া করে রাত ১০ টা ৩০ মিনিটের দিকে দোকানে এসে দেখেন দোকানের পিচনের দরজা ভেঙ্গে চোর দোকানে প্রবেশ করে দোকানে ক্যাশে ও স্টিলের আলমারিতে থাকা ৬ লক্ষ টাকা ও ৪ ভরি সোনা চুরি করে নিয়ে গেছে । বাজারবাসীরা জানান, বার বার চুরির ঘটনায় বাজারের ব্যাবসায়ীরা আতঙ্কিত। দীর্ঘ দিন ধরে বাজারে চুরি হওয়ার পরও এ বিষয়ে কেউ গুরুত্ব না দেওয়ায় চুরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাজারবাসী।
দোকানের মালিক মিটন দেব বলেন, আমার দোকান থেকে চোরচক্র নগদ ৬’লক্ষ টাকা ও ৪ ভরি সোনা নিয়ে গেছে। আমার দোকানে বিভিন্ন স্থানের কাস্টমার টাকা ও সোনা জমা রাখতেন। আজ আমি অসহায় এখন আমি আর চোখে পথ দেখছিনা। আমার দাবি বাজারবাসী সহ প্রশাসনের কাছে চোর শনাক্ত করে টাকা ও সোনা ফিরত পেতে সাহায্য করুন।
Leave a Reply