বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে গন্ধর্বপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফজর আলীর ছেলে মজনু মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১২ আগষ্ট) সকাল ১১ টার দিকে নিজ ঘরের স্ট্যান্ডফ্যানে বিদ্যুতের সুইচে কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরিবারের লোকজন জানিয়েছেন, বাজার থেকে নতুন ফ্যান ক্রয় করে এনে নিজেই ফ্যানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন তিনি।
জগন্নাথপুর থানার এসআই দ্বিপঙ্কর সরকার জানান, মারা যাওয়া ব্যক্তির স্বজনরা তার মরদেহ থানায় নিয়ে আসেন। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি।
Leave a Reply