বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরও ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জগন্নাথপুরে উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা ১২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১১ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার (১২ আগষ্ট) রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় একজন আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ নতুন আরও ৪ জন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ২ জন পৌরসভার, ১ জন রানীগঞ্জ এবং অন্যজন পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরোজ জাহান এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।
এ ছাড়াও আক্রান্ত পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশে পাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পাইলগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মো. আবুল হোসেন এছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল জলিল, স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ, মো. সাখাওয়াত হোসেন, মিতালী রাণী দাস গুপ্তা সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১২৩ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজেটিভ হয়েছেন। এর মধ্যে সর্বমোট ১১১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন এবং ১২ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply