1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের ৫ তরুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানব পাচার আইনে মামলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮৮ দেখা হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75?

স্টাফ রির্পোটার ::

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানি সংকটে পড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ তরুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৫ জন চিহ্নিত মানব পাচার কারীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের পিতা হাবিবুর রহমান বাদি হয়ে ৫ জন দালালের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, জেলার ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে দুলাল মিয়া, জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে আজিজুল ইসলাম, একই উপজেলার চিহ্নিত মানবপাচারকারী এনাম মিয়া, বিলাল মিয়া ও জসিম মিয়া।
শনিবার (২৮ মার্চ) লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার মোট ১২ জন রয়েছেন।
এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৬ জন ও দোয়ারাবাজার উপজেলার ১ জন।
সূত্র জানায়, জন প্রতি প্রায় ১২ লাখ টাকা করে চুক্তি করে, লিবিয়া হয়ে গ্রিস নেওয়ার কথা ছিল দালালদের।
চুক্তি অনুযায়ী নিরাপদ ও বড় নৌযান দিয়ে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অধিক লাভের আশায় তাদেরকে ছোট ও ঝুঁকিপূর্ণ নৌযানে তুলে নেয়া হয়।
তাছাড়া চালকের সঠিক দিক নির্দেশনার অভাবে ভূমধ্যসাগরে পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানি সংকটে পড়ে মর্মান্তিক মৃত্যুর মুখে পতিত হয় তরুণরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD