1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৪৩ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দিবসটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ও বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধুসূধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিদ্যুৎ প্রকৌশলী আবুল আজাদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুস উপস্থিত ছিলেন।

এ দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল মালিক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। এসময় উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD