1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

৩১ আগষ্ট জগন্নাথপুরের শ্রীরামসী গণহত্যা দিবস

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৪৮ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

৩১ আগস্ট সোমবার ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে ১২৬ জন বাঙালিকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় এলাকায় শান্তি স্থাপনের কথা বলে এলাকার লোকজনকে নৌকৈা যোগে শ্রীরামসি হাইস্কুল মাঠে একত্রিত করা হয়।

এরপর পাকিস্তানি সেনারা একজন করে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ঢুকিয়ে ফেলে। পরে ১০/১২ জনকে একত্রিত করে হাত-পা বেঁধে বিদ্যালয়ের নিকটস্থ রসুলপুরের হিরণ মিয়ার বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে সবাইকে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। পরে সকলের মরদেহ পুকুরের পানিতে ফেল দেয়া হয়।

নিহতদের মধ্যে ছাত্র, শিক্ষক, সরকারী কর্মচারী, যুবক, সাধারণ গ্রামবাসী ও বেড়াতে আসা স্বজনরাও ছিলেন। পাকিস্তানি সেনারা এ হত্যাকাণ্ডের পরপরই শ্রীরামসি গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ী আগুনে পুড়িয়ে দেয়।

 

ভীত মানুষজন গ্রাম ছেড়ে পালিয়ে গেলে দাফনের অভাবে লাশগুলো কুকুর শেয়াল টানা হেঁচড়া করে। ঘটনার ৪/৫দিন পর কয়েকজন লোক গ্রামে ফিরে লাশগুলো দাফনের ব্যবস্থা করে। এরপর দেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতার পর থেকেই দিনটিতে শ্রীরামসি গ্রামবাসী শহীদের স্মরণে আঞ্চলিক শোক দিবস পালন করেন।এরই ধারাবাহিকতায় সোমবার( ৩০ আগষ্ট) এলাকাবাসীর আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে  শোকসভার আয়োজন করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD