1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় একজনের এক মাসের কারাদন্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দায়ে রহিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছাগাঁও গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশের ঘোষগাঁও মৌজার স্টিল ব্রিজ এলাকায় নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। নৌকাটি স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একজনকে হাতে নাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান  করেছি। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ ও নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD