বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলা ১৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এর মধ্যে ১৪৬ জন সুস্থ্য হয়েছেন।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়। নতুন আক্রান্তরা হলেন জগন্নাথপুর পৌরসভার বাসুদেববাড়ী এলাকায় একজন এবং অপরজন পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর ) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে নতুন ৪জন সহ মোট সুস্থ্য হয়েছেন ১৪৬ জন। অপর আক্রান্ত ১৭ জন হোম আইসোলেশনে আছেন।
Leave a Reply