1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে সংবাদকর্মী সাজনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনীর সাজনের বসতঘর সহ ৪টি ঘরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে দায়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনীর বাসিন্দা মৃত মিছকন্দর আলীর ছেলে সংবাদকর্মী নামধারী শাহজাহান মিয়া উরফে সাজন সহ ৪টি পরিবার বিদ্যুৎ ব্যবহার করে আসছিল।

 

সাজনের বড় ভাই সায়েক মিয়ার নামে মিটার নিলেও মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার না করে সংবাদ কর্মী সাজনের প্রভাব কাঠিয়ে অবৈধভাবে সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে। এ বিষয়টি তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ অফিসের কাছে ধরা পড়লে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

 

 

জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ জানান, দীর্ঘদিন যাবত সায়েক মিয়ার নামের বিদ্যুৎ মিটারটি রিচার্জ না করায় আমরা অভিযান চালাই। অভিযানকালে দেখা যায় ঐ স্থানে অবৈধভাবে সায়েক মিয়াসহ ৪টি পরিবার বিদ্যুৎ ব্যবহার করে আসছে।

 

 

তিনি জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সায়েক মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সংবাদকর্মী নামধারী সাজন মিয়া তার ভাই সায়েক মিয়াকে মামলা থেকে রক্ষা করতে বিদ্যুৎ অফিসে দৌড়ঝাপ করতে দেখা গেছে।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD