1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে বৃদ্ধাকে রড দিয়ে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের: ৫ আসামি জেলহাজতে প্রেরন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭২৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ, পরে আবার ওই তরুণীকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে অমানবিক নির্যাতনের ঘটনায় ধর্ষিতা তরুনী বাদী হয়ে মঙ্গলবার রাতে ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর চার জন এবং পরে আরো একজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার মুলহোতা শামীম আহমদকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আটককৃত ৫ জন হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের ধনাই মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫), গিয়াস উদ্দিনের ছেলে ইলাক উদ্দিন (৩৩), জাহির আলীর ছেলে আক্কা হোসেন (৩৫), খাঁনপুর গ্রামের জাফর খাঁনের ছেলে শাহ আলম (২৮) ও রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাঞ্জব উল্লার ছেলে কাজল মিয়া (৩৭)। আসামীদের বুধবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানোর হয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাত বছর আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের প্রায় ৬ বছর পর দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র ছেলেকে নিয়ে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার বাড়িতে চলে আসে। এরপর থেকে বখাটে শামীম ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতে থাকে। এক মাস আগে শামীম তাঁকে বাড়ি থেকে অপহরন করে তুলে নিয়ে ধর্ষণ করে। শামীমের হাত থেকে বাঁচতে সে নবীগঞ্জ উপজেলার একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়ে বাবার বাড়ি থেকে চলে যান। সোমবার রাত ১২টার দিকে বখাটে শামীম তাঁর লোকজনকে নিয়ে মেয়েটির বাবার বাড়িতে যান। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে তার বাড়িতে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। বৃদ্ধের জখমী ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এবং পুলিশ খবর পেয়ে ওই রাতেই অভিযানে নেমে চারজনকে আটক করে।

সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জানান, ঘটনার খবর পেয়েই আমরা চারজন কে আটক করি এবং মেয়েটিকে উদ্ধার করি। পরে এ ঘটনার সাথে জড়িত থাকা আরো একজনকে আটক করা হয়। মুল আসামি শামীমকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে। মেয়েটির দায়েরকৃত মামলার আসামি হিসেবে আটককৃত ৫ জনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে এবং মেয়েটিকে সিলেটের ওসমানী হাসপাতালে পরীক্ষার করা জন্য পাঠানো হয়েছে।

এদিকে নিখোঁজ মেয়ের কথা জানতে চাওয়া বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় ঘটনাস্থল পরির্দশন করেছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভুক্তভোগীর ভাড়া বাসা ও অপরাধ সংঘঠিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের পুলিশ সুপার বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের কাওকে ছাড় দিবোনা। প্রধান আসামী শামীমকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরির্দশনকালে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার তদন্ত ওসি মোসলেহ উদ্দিন আহমেদ, এসআই রফিক আহমদ উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD