1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরসহ সারাদেশে ধর্ষণ ও চলমান সকল ন্যাক্কারজনক নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৬৫ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী অপহরণসহ সারাদেশে ধর্ষণ ও চলমান সকল ন্যাক্কারজনক নির্যাতনের প্রতিবাদে উপজেলার প্রায় ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে ঘন্টা ব্যাপি মানববন্ধনে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, আদর্শ সমাজ কল্যান যুব সংঘ, জগন্নাথপুর ছাত্র কল্যান পরিষদ এম.সি.কলেজ, থিয়েটার জগন্নাথপুর, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এসএসসি ১৯৭২-২০২১ স্টুডেন্ট অব জগন্নাথপুর উপজেলা, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন, সানরাইজ ক্রিকেট ক্লাব পাটলী, জগন্নাথপুর ইয়াংস্টার, উদীচি শিল্পিগোষ্টি, রসুলপুর সমাজকল্যান সংস্থা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন জগন্নাথপুর, জগন্নাথপুর মুক্তিযোদ্ধ মঞ্চ, সচেতন জগন্নাথপুরবাসির ব্যানারে সংগঠনের নেতা-কর্মীরসহ উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। দেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। সরকারের প্রতি বক্তারা আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD