1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৬০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সকল প্রস্তুতি শেষে, এখন সময় ভোটের লড়াইয়ের। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট উৎসব। আমেজহীন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে কে হচ্ছেন মাত্র ২ মাসের মেয়র? ইতোমধ্যে পৌরসভার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোট গ্রহনের সকল প্রকার সরঞ্জাম। মোতায়ন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠে থাকছে মোবাইল কোর্টের বিশেষ টিমও।

স্বল্প মেয়াদি মেয়র পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সেলিম (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান (টেলিফোন)।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছ থেকে পৌরসভার ১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রকার সরঞ্জাম বুঝিয়ে নিয়ে যায়। এর মধ্যে রয়েছে ভোট বক্স, ব্যালট পেপার, সীলপ্যাড, অমোচনীয় কালিসহ অন্যান্য সরঞ্জাম।

উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা যায়, পৌর নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৫৫৯, এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৩৩৮ নারী ভোটার ১৪,২২১ জন। ১১টি ভোট কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন, সহকারী প্রিসাইডিং ৭২ জন, পুলিং কর্মকর্তা  ১৪৪ জনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের বিশেষ টিম নির্বাচনী মাঠে থাকবেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমানকে জানান, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সকল ধরনের প্রস্তুুতি গ্রহণ করেছি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD