1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরের সেই শামীমের মামাও ‘ধর্ষক’!

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১২০০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ ও তার বাবা কে মারধরের ঘটনার প্রধান আসামি শামীম আহমদ এর মামা আবদুল খালিছ (৪৮) এর বিরুদ্ধে এবার তিন সন্তানের জননী কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) পুলিশ এ ঘটনার তদন্তে নামেন। এ রিপোর্ট লেখা কালে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছেন।

শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে আব্দুল খালিছ (৪৮)এর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এলাকাবাসী ও ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগ থেকে জানা গেছে, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী একজন সহজ সরল কর্মক্ষমহীন লোক হওয়ায় বিয়ের পর থেকে স্বামী কে নিয়ে গৃহবধূ বাবার বাড়িতে আশ্রয় নেন। এ সুবাদে গ্রামের প্রভাবশালী ব্যক্তি আবদুল খালিছ গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন।

 

এতে রাজি না হওয়ায় গত ৩ এপ্রিল রাতে গৃহবধূ কে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে না জানালে আবদুল খালিছ আরো বেপরোয়া হয়ে উঠে। গৃহবধূর ঘর থেকে কৌশলে তাদের ভোটার আইডি কার্ড, বিয়ের কাবিননামা ও জায়গার জমির কাগজপত্র নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। ব্যাকমেইলিং মাধ্যমে ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করে। গত ৯ অক্টোবর রাতে ঘরে ডুকে আবদুল খালিছ তার স্বামী কে গলায় চুরি ধরে সন্তানদের এক ঘরে আটকে রেখে গৃহবধূকে আবারো জোরপূর্বক ধর্ষণ করে।

 

গৃহবধূর মা স্থানীয় সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্যা শরিফুল বেগম জানান, ৫ সন্তানের জনক আব্দুল খালিছ একজন লম্পট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার ভয়ে কেউ কথা বলে না। আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনজার্চ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে এস,আই ফিরোজ আহমেদ কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাটি তদন্ত করছেন। তদন্তের আলোকে পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD