1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরের কৃতি সন্তান সাবেক পিপি শফিকুল আলমের জানাজায় শেষ বিদায় জানাতে হাজারো শোকার্ত জনতার ঢল

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫৯১ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জর্জ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের কৃতি সন্তান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৭ জুলাই) সিলেট নগরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নাল্লি……রাজিউন)।

 

 

জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তিনি পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন।

 

 

এদিকে অ্যাডভোকেট শফিকুল আলমের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। সজ্জন রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজসেবক শফিকুল আলমের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

 

 

রবিবার (১৮জুলাই) সকালে প্রথম জানাজার নামাজ সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ নতুন আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পরে জগন্নাথপুর নিয়ে আসা হলে স্থানীয় মাদ্রাসা পয়েন্টে গাড়িতে থাকা মরদেহ সামনে রেখে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনছারী। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা ৩টায় মরহুমের লাশ বাড়ীতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনসাধারন প্রিয় মানুষটি দেখতে আসেন। সন্ধা ৬টায় সময় জানাজার নামাজ শেষে পঞ্চায়িত কবর স্থানে দাপন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD