1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে বিধিনিষেধ না মানায় ৯ জনকে জরিমানা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৭১৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ঈদুল আজহা পরিবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারের ঘোষিত বিধিনিষেধ না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ জনকে জরিমানা প্রদান করা হয়েছে।

 

 

শুক্রবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ পৃথক অভিযানে এ জরিমানা আদায় করেন।

 

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে দেশজুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে প্রথম দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে জগন্নাথপুর সদর বাজার, হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

 

এসময় সরকারি বিধিনিষেধ না মানায় ৯ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। বিধি নিষেধ অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD