বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে আরো ৭ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৩ জন, কলকলিয়া ইউনিয়নে ২ জন, পাটলী ইউনিয়নে ১ জন ও মিরপুর ইউনিয়নে ১ জন, ইউনিয়নে ৩ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এদিকে জগন্নাথপুরে এ নিয়ে চারশত সংক্রমণ ছাড়িয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ৩৩৮ জন, মৃত্যু বরণ করছেন ৬ জন । ৫৩ জন আছেন হোম আইসোলেশনে এবং ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Leave a Reply