বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার পুলিশের শ্রেষ্ঠ অফিসার হিসেবেনির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান।
শুক্রবার (৬ আগষ্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান-বিপিএম জেলার সকল পুলিশ অফিসারদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ হিসেবে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমানের নাম ঘোষণা করেন। পরে পুলিশ সুপার মিজানুর রহমান এই কৃতি পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থানায় উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান যোগদানের পর গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, একাধিক বার মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, উদ্বারসহ একাধিক মাদক ব্যবসায়ীদের কে আটক করা এছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জগন্নাথপুর বাসিকে সুরক্ষিত রাখার জন্য সরকারের নির্দেশনা মতে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন ব্যাপক প্রশংসিত হয়েছেন।
এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, এই অর্জন আমার একা না, এটি পুরোপুরি জগন্নাথপুর বাসীর অর্জন। আপনাদের সহযোগিতায় আমি এই সম্মাননা পেয়েছি। তিনি আরো বলেন জগন্নাথপুর বাসির সহযোগিতা পেলে এই উপজেলা থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, খুন-রাহাজানি সমূলে উৎখাত করে দিবো।
এ সময় তিনি শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার সহ থানা পুলিশ বাহিনী ও জগন্নাথপুর সচেতন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের নিকট আরো সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply