1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে হাসপাতালে সিকিউরিটি গার্ডের ‘দাদাগিরি’, জনমনে ক্ষোভ

  • আপডেটের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৬৫৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনার টিকা প্রদানের রুমে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডের অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেন টিকা নিতে আসা উপজেলার সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার (৮ আগষ্ট) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সকাল থেকে ক্রম অনুযায়ী বিভিন্ন স্থান থেকে আসা মানুষ করোনার টিকা গ্রহন করছিলেন। দুপুর ১টার দিকে সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা শাকির আলী সিরিয়াল এ থাকা লোকদের মধ্যে পছন্দমত লোক নির্বাচন করে সিরিয়েল ঠিক না রেখে করোনার টিকা দিয়ে দেয়। এ বিষয়ে জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ করেন টিকা দিতে আসা লোকজনের সাথে। তাদের অভিযোগ, শান্তিশৃঙ্খলার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে টিকাদান কেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস চালিয়েছেন।

টিকা নিতে লোকেরা বলেন, আমি বহু সময় ধরে দাঁড়িয়ে সিরিয়াল মত ছিলাম, আমার পেছনে থাকা একজন লোককে ভিতরে নিয়ে টিকা দিয়েছেন সিকিউরিটি গার্ড। এভাবে তিনি অনেককেই টিকা দিতে সহযোগিতা করেছেন।

এ ঘটনার সত্যতা পাওয়া গেছে টিকা দিতে যাওয়া লোজনের সঙ্গে আলাপ করে। তারা সিকিউরিটি গার্ডের এমন কাণ্ডে হতবাক, ক্ষুব্ধ হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধু সূধন ধর বলেন, ভালো ব্যবহারে জন্য আমরা আনসার ও ভিডিপির লোক এনেছি। যদি বাজে ব্যবহার করে থাকে। আগামীকাল সকালে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD