1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা সরকার হিন্দু-মুসলমান সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করে মায়া করেন সমান…. পরিকল্পনা মন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫০ দেখা হয়েছে

সিনিয়র প্রতিনিধি::
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিএনপি’কে ইঙ্গিত করে বলেছেন, তারা নির্বাচনে আসে না। আসলেও আবার খেলার মাঠে হেরে বলবে মাঠ ভালা নায়, রেফারি ভালা নায়, গোলপোস্ট নিছা। হেরে গিয়ে এই সব বললে কোন কাজ হবে না।

শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সুনামগঞ্জের জগন্নাথপুর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। মন্ত্রী গ্রামের সাধারণ মানুষদের উদ্দেশ্যে আরও বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের হাতে ক্ষমতা রয়েছে। যারে ইচ্ছা ভোট দিবেন। কোনো ভয়ডর নাই। যেকোন প্রতীকে ভোট দিন। ভয় নেই ভোট দিবেন। তবে, ন্যায় বিচার করবেন। কারা আপনাদের জন্য মায়া দেখায়। সুখেদুঃখে পাশে থাকে। আপনারা তো বিভিন্ন সরকার দেখেছেন। যে সরকার আপনাদের সেবা করে। এ দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই সব জিনিসগুলো মনে রাখবেন। আপনাদের একটি ভোট যে সরকারকে দিবেন। সেই সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। সুতরাং চিন্তা করে ভোট দিবেন। যে সরকারকে ভোট দিলে পাশে পাবেন সেই সরকারকে ভোট দিবেন। পরিকল্পনা মন্ত্রী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সরকার হিন্দু-মুসলমান সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করে মায়া করে সমান। বর্তমান সরকার মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করছে। তিনি সবাইকে ধর্মীয় ভেদাভেদ ভুলে মিলেমিশে শান্তিতে বসবাস করার আহবান জানান।

পরে উপজেলার অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্ত ৫০ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে দেড় লাখ টাকা বিতরণ করেন। এছাড়া, পরিকল্পনা মন্ত্রী সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে দুপুর আড়াইটায় উপজেলা ব্রিটিশ বাংলা এডুকেশনাল ট্রাস্ট এবং বিকেল ৪টায় মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD