1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে ৭ ইউপিতে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৬ দেখা হয়েছে

সিনিয়র প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ৭ ইউনিয়নের পৃথক আয়োজনে প্রত্যেক ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম কর্তৃক মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সকল প্রকার হিসাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গত ৩১ জানুয়ারি নবনির্বাচিত ৭ চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন এবং ২ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD