1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্বম্ভরপুরে যৌতুক না দেয়ায় শাশুড়ি খুন : আটক ৩

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ দেখা হয়েছে

বিশ্বম্ভপুর প্রতিনিধি :

বিশ্বম্ভরপুরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি আলেয়া খাতুন ( ৪০) খুন হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পুর্ব মেরুয়াখলা গ্রামে।
সোমবার বিকালে পুর্ব শত্রুুতার জেরে রুবিনা আক্তারের স্বামী বাহরাম হোসেন তার স্বাশুড়িকে তাদের বাড়ির আঙ্গীনায় ডেকে নিয়ে এলোপাতাড়ি চুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্তলে আলেয়া খাতুন মৃত্যুর যন্ত্রনায় চটপট করতে থাকে। তার আত্বচিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিন ঘুরে জানাযায়, বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের পুর্ব মেরুয়াখলা গ্রামের রবি মিয়ার স্ত্রী আলেয়া খাতুন ৫ সন্তানের মা। মৃত আলেয়া খাতুনের ৪ মেয়ে ও এক ছেলে। ৪ জন মেয়ে সন্তান বড়। তাদেরকে বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। আর এক মাত্র ছেলে আল মামুন যার বয়স ( ১২)। প্রথম মেয়ে আলপিনা আক্তার, ২ য় মেয়ে সাবানা আক্তার, ৩ য় মেয়ে সেলিনা আক্তার, ৪ র্থ মেয়ে রুবিনা আক্তার।
৪ র্থ মেয়ের স্বামী বাহরাম হোসেন প্রায় সব সময় স্ত্রীর সাথে যৌতুক সহ নানা অজুহাতে পারিবারিকভাবে চাপাচাপি করেই থাকত। এ নিয়ে বেশ দিন যাবৎ শশুর এবং স্বাশুড়ির সাথে কথা কাটাকাটি ও মন মালিন্য লেগেই থাকত। যৌতুকের জন্য স্ত্রীকে বাধ্য করতে না পেরে ঘাতক বাহরাম হোসেন খুনি চড়া হয়ে পরে। ঘটনার দিন স্ত্রীর সাথে শশুর বাড়িতে যৌতুকের জন্য কথা কাটকাটি করে চলে যায়।
পরক্ষণে ফিরে এসে শাশুড়ির সাথে টাকার জন্য চাপ প্রয়োগ করে। স্বাশুড়ি জামাইকে টাকা দিতে অস্বীকার করলে মেয়ের জামাই স্বাশুড়ির প্রতি চরাও হয়ে এলোপাতাড়ি চুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ বিষয়ে এলাবাসীর পক্ষে গোল গাও গ্রামের মান্নান বলেন, এ হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ৩ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। সুষ্ঠতদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD