1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের হত্যা মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার : একনলা বন্দুকসহ ৪টি কার্তুজ উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৫৪ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি সৈয়দ হুসবান আহমদ (৩৫)কে ফেনী জেলা সদর থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।
জানা গেছে, সৈয়দপুর ঈশানকোনা এলাকায় গত ২৮ এপ্রিল সকালে পূর্বশত্রুতার জেরধরে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে একই গ্রামের সৈয়দ আনহার মিয়ার ছেলে সৈয়দ জামাল (৪৫), নিহত হয়।
এর পর গ্রেফতার এড়াতে আসামিরা বিভিন্ন জেলায় ঘা-ঢাকা দেয়।
ঘটনায় জড়িতদের গ্রেফতারে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের দিকনির্দেশনা ও নির্দেশে বিভিন্ন এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালায়।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি চৌকশ টিম মৌলভীবাজার, ঢাকা, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মূলহোতা এবং মামলার এজাহারনামীয় ০২নং আসামি সৈয়দ হুসবান আহমদকে গত শনিবার (১৩ মে) ফেনী জেলা সদর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যানুযায়ী ঘটনায় সময় ব্যবহৃত ১টি একনালা বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে তা জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারের পুলিশী অভিযান অব্যাহত আছে বলেও এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর ঈশানকোনা এলাকায় গত ২৮-০৪-২০২৩ খ্রি. রাত ০৯:১৫ ঘটিকার পূর্বশত্রুতার জেরধরে দুই পক্ষের তর্কবিতর্কের একপর্যায় সৈয়দ হুসবান আহমদ তার বসতঘর হতে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে সৈয়দ জামাল (৪৫), পিতা-সৈয়দ আনহার,সাং-ঈশানকোনা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ নামে এক ব্যাক্তি নিহত হয় এবং বেশ কয়েকজন জখম প্রাপ্ত হন।
উক্ত ঘটনায় ভিকটিমের ভাই সৈয়দ হোসাইন গত ০১-০৫-২০২৩ খ্রি. জগন্নাথপুর থানায় হাজির হয়ে আসামি ১। সৈয়দ আলমগীর (৪৭), ২। সৈয়দ হুসবান আহমদ (৩৫), উভয় পিতা-মৃত সৈয়দ এলাইছ মিয়া, ৩। মোঃ আবুল হাসান (৫৫), পিতা-মৃত আব্দুল হক, ৪। সৈয়দ মাহফুজ আহমদ (২৫), পিতা-জিতু মিয়া, ৫। সৈয়দ ইসহাক আহমদ (২০), পিতা-সৈয়দ আলমগীর, সর্বসাং-সৈয়দপুর ঈশানকোনা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় হত্যাসহ অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD