1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৮৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ জুলাই) বাদ যোহর জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন উপজেলা আল ইসলাহ্ এর সাবেক সভাপতি ও উপজেলা সদর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আজমল হোসাইন জামী।
এতে নানা শেণী-পেশার মুসল্লীগন মিলাদ মাহফিলে অংশ নেন।

পরে জগন্নাথপুর ডাকবাংলো রোডস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবু সুফিয়ান মোঃ ঝুনু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ দিলু মিয়া, জাতীয় পার্টির প্রবীণ নেতা মোঃ আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক হাজি আবদাল মিয়া, জাপা নেতা আবদুর রহমান, আরব আলী, ছোরাব উল্লা, আব্দুস শহীদ, মোঃ আকলিছ আলী প্রমূখ।
সভায় বক্তারা জাতীয় পার্টির আমৃত্যু চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে দেশ প্রেমিক আখ্যায়িত করে নয় বছরের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতীয় পার্টির রাজনীতির কল্যাণে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

Comments are closed.

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD