1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান : আদালতে হট্রগোল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন তাকে ২০ হাজার টাকা বন্ডে জামিন দেন।

এর আগে বেলা ১১টার সময় জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিকালে আওয়ামী-বিএনপি পন্ত্রী দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্রগোলের সৃষ্টি হয়।

এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান। দুপুর আড়াইটায় এসে তিনি ২০ হাজার টাকা বন্ডে জরিমানা প্রদানের মাধ্যমে জামিন মঞ্জুর করেন।।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী বলেন, ‘বিচারক এজলাসে আসার পর দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। এই মামলাটি এই আদালতে অ-স্বাভাবিকভাবে আনা হয়েছে।
এ নিয়ে আজকে আমরা শুনানি করতে চাইনি। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বলেছি কিন্তু আদালত আমাদের কথা শুনতে চাননি।

শুনানিতে পিপি এপিপিদের ভূমিকা কী, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘পিপি এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা ছিল কিন্তু তারা আসামি পক্ষে থেকেছেন।

এম এ মান্নানের আইনজীবী এডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমাদের মোয়াক্কেল বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ থাকায় আদালত তার শারীরিক অবস্থা বিবেচনা করে ২০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন, এতেই আমরা সন্তুষ্ট।

Comments are closed.

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD