1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে সাংবাদিক কায়েস চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া, দাফন সম্পন্ন : প্রেসক্লাবের শোক

  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে’র প্রবীন সাংবাদিক ও মানবাধিকার ব্যাক্তিত্ব আলহাজ্ব কায়েস চৌধুরী (৭০) আর বেঁচে নেই।
ইন্না-লিল্লাহি- রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর একটি বে-সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন অঙ্গঁনে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও দীর্ঘদিনের পথচলার সহযোদ্ধা সংবাদকর্মী সহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
আজ বুধবার সকাল ১১ টায় মরহুম সাংবাদিক কায়েস চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন করা হয়।
নিজ নিবাস উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামস্থ শাহী ইদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হয়।জানাজার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা নেয়াজ আহমদ।
নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ নানা শেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে প্রবীণ সাংবাদিক মানবাধিকার ব্যাক্তিত্ব ও জগন্নাথপুর প্রেসক্লাবের বার বার নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এবং সাংবাদিক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব কায়েস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সংগঠনের পক্ষে ক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া ও সিনিয়র সহ-সভাপতি রিয়াজ রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, আলহাজ্ব কায়েস চৌধুরী ছিলেন একজন ক্রাইম সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা।
সাংবাদিকতায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে দেশ ও মানুষের কল্যানে কাজ করে গেছেন।
তিনি একজন নিবেদিত, আন্তরিক ও সাদামনের মানুষ ছিলেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ ও এলাকার অপূরনীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হবার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD