1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারে কৃষকদের পাশে জগন্নাথপুরে’র ইউএনও

  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ধান শুকাতে চরম দুর্ভোগে পড়া কৃষকদের পাশে এগিয়ে এসেছেন জগন্নাথপুর উপজেলা (নবাগত) নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল শুকানোর জন্য তিনি সরকারি বিভিন্ন স্থাপনা ব্যবহারের জন্য অনুমতি প্রদান করেন।
গত কয়েক দিন যাবৎ টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারনে কৃষকরা তাদের কাটা ধান শুকাতে পারেনি।
এতে করে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে কৃষকদের কথা চিন্তা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, সরকারি অফিসের খোলা জায়গা ও অন্যান্য উন্মুক্ত স্থানে ধান শুকানোর অনুমতি প্রদান করে (২৯ এপ্রিল) বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণবিজ্ঞপ্তি জারি করেন।
পাশাপাশি উপজেলা কৃষি অফিসের তরফ থেকেও এই গণ-বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার করা হয়।
সূত্রে জানা যায়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে এসব স্থাপনা ব্যবহার করতে পারবেন কৃষকরা।
ব্যবহারের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্যও বলা হয়েছে এ বিজ্ঞপ্তিতে।
উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ জানান, কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসলের ক্ষয়ক্ষতির আশংকা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা ও ধান শুকানো নিয়ে চরম বেকায়দায় পড়েন কৃষকেরা।
তিনি বলেন, কৃষকরা হচ্ছে সরকারের প্রান, আমরা তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা সব সময় সচেষ্ট রয়েছি। তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
কৃষকদের কল্যাণে সরকার কাজ করছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD