1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেটে চাঁদনি ঘাটের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তারেক রহমান

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও নান্দনিকতা বৃদ্ধিতে বড় ধরনের পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ম্যাপ ও নকশার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের সফলতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষেই তিনি চাঁদনি ঘাটের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান ও নানা প্রকল্পের উদ্বোধনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সুরমা নদীর পাড় যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনি বর্ষা মৌসুমে সিলেট নগরীকে বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD