1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুরে হামলা-পাল্টা হামলার ঘটনায় দু’পক্ষই অনড় : একে অপরকে দায়ী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলা-পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দু’পক্ষই একে অপরকে দায়ী করছেন।

জানা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের রফিক মিয়ার ছেলে জয়নাল মিয়া ও জগদীশপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে প্রবাসী রাজন মিয়া তালুকদারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত ২৪ জানুয়ারী রাতে কাদিপুর গ্রামের জয়নাল মিয়া জগদীশপুর দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে গেলে রাজন মিয়া সহ একদল যুবক তার উপর হামলা চালায়।
এ সময় জয়নাল মিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর অবস্থায় পথচারীরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে গত সোমবার সন্ধ্যা অনুমান ৭ টায় জগন্নাথপুর উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে সাদিপুর ব্রীজের পশ্চিমপাড়ে যাওয়া মাত্র দুর্বৃত্তদের হামলায় আহত হন জগদীশপুর গ্রামের রাজন মিয়া তালুকদার।
তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে দুটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে নানা গুঞ্জন।

জগদীশপুর গ্রামের খসরু মিয়া ও সাজন মিয়া বলেন, আমাদের গ্রামের ছেলে রাজনের উপর হামলার খবর শুনে আমরা গ্রামের অনেকেই ঘটনাস্থলে গিয়ে কে বা কাহারা এ হামলা করেছে, তার কোন সূত্র বের করতে পারিনি।
তারা ঘটনা সম্পর্কে প্রতিবেশী কেউ কিছু দেখেননি বা শোনেন নি বলেও জানান।
এ ঘটনায় আমরা হতবাক হয়েছি।

সাদিপুর গ্রামের বাবুল মিয়া বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রাজন মিয়ার উপর কারা হামলা করেছে কেউ বলতে পারে নাই।
না দেখে কারো কথা বলা ঠিক নয়।

রাজন মিয়া তালুকদারের আত্মীয় স্বজন অনেকেই বলেন, যেহেতু পূর্বের একটি ঘটনার জের রয়েছে, সেহেতু এ ঘটনা তারাই ঘটিয়েছে।

এ ব্যাপারে জয়নাল মিয়া বলেন, আমাকে তিনি হামলা করেছেন এটা সত্য তবে আমি এ বিষয় নিয়ে কোন পদক্ষেপ নেইনি।
আমার উপর এমন অভিযোগ সঠিক নয়।
শুনেছি তিনি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন, তদন্ত হলে সত্যটা বেড়িয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD