1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জ সদর মডেল থানার রতন শেখ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের কার্যক্রম গতিশীল করাসহ পেশাগত কাজে দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আবারও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

থানা পুলিশের কার্যক্রম গতিশীল, অপরাধ নিয়ন্ত্রণ এবং ক্লুলেস কঙ্কাল উদ্ধারের পর হত্যাকারীকে দ্রুত সনাক্তকরণসহ গ্রেফতারে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে রতন শেখকে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ওসি রতন শেখ দ্বিতীয়বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এর আগে বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে শ্রেষ্ঠ ওসি ৪ বার নির্বাচিত হন।
তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি। দুইবার আইজিপি পদক, শুদ্ধাচার পুরস্কার, জাতিসংঘ শান্তিরক্ষা পদক (সুদান), পিপিএম-সেবা পুরস্কার অর্জন করেন তিনি।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, এই সন্মান সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য, স্থানীয় সকল শ্রেণির স্টেকহোল্ডার বা সর্বস্থরের জনগণকে উৎসর্গ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD