1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষের বিশাল জয় : আবেগাপ্লুত ‘বিজয়ী কয়ছর”

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ দেখা হয়েছে

জহিরুল ইসলাম লাল ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ভোটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি ৫৪৬৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯৬,৬৬৬ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পান ৪১৯৮৪ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত মসজিদের, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রিক্সা প্রতীকে ১৩৬৬৬, এবি পাটির প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতীকে ৪৮৪৯, অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল খালেদ তুষার টেবিল ঘড়ি প্রতীকে ২২৯, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ ফুটবল প্রতীকে ১৭৬ ও খেলাফত মসজিদের শেখ মুশতাক আহমদ দেয়াল ঘড়ি প্রতীকে পান ৮১৮। এরমধ্যে মুশতাক আহমদ নির্বাচনের শেষ মুহুর্তে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন।
এ আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৭শ’ ৯৭ জন। এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় ভোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৮শ’ ২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৯শ’ ১৩ জন। নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৯শ’ ১০ জন। হিজড়া ভোটার ৪, শান্তিগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৯শ ৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৬শ’ ৮২ জন এবং নারী ভোটার ৭৫ ভোটার ২শ’ ৮৬ জন। হিজরা ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ১৪৭টি। জগন্নাথপুরে ৯০টি ও শান্তিগঞ্জে ৫৭টি কেন্দ্র রয়েছে।
তবে এ আসনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

এদিকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ধানের শীষ মার্কায় বিজয়ী মোহাম্মদ কয়ছর আহমেদ নিজ বাসভবনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে নির্বাচনী এলাকার সর্বস্থরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আমি এ আসনের জনগণের সেবক। মানুষ আমাকে যে ভালবাসা দেখিয়েছে আমি বা আমার পরিবারের কেউ তাদেরকে কোন দিন ভূলবে না। আমি জনগণের জন্য কাজ করতে চাই।
। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবো।
আমার জন্য সবাই দোয়া করবেন। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD