1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জে ৮ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি : যুবক আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জে দ্বিতীয় শ্রেণির ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে মুখ বেঁধে যৌন হয়রানি করেছে ৪০ বছর বয়সের এক পাষন্ড যুবক। পরে ভিকটিমের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জিয়াউর রহমানকে আটক করে থানা হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের তাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসামী ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

ভিকটিমের চাচা জানান, অভিযুক্ত যুবক তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে মুখ বেঁধে যৌন হয়রানি করেছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, ৮ বছরের এক শিশু যৌন হয়রানি শিকার হয়েছে এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক এসআই বিশ্বজিৎ কে ঘটনাস্থলে প্রেরণ করি। পরে পাষণ্ড আসামীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এবং যৌন হয়রানির শিকার শিশুটিকে উদ্ধার করে আমি নিজে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে এসেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD