1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক জগন্নাথপুর সিলেটি বাসস্ট্যান্ডে সংগঠন কার্যালয়ে গুনীজনদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আহমেদ মনির সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা মুহাম্মদ কবীর উদ্দিন।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কবির।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ এমরান হোসেন, ক্রীড়া ব্যাক্তিত্ব ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম, হবিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম দোলা, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইসলাম উদ্দিন, হাজি আব্দুল বারি ও সৈয়দা জুলফা বেগম ফাউন্ডেশনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আবু জাফর সুমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল, পাঠাগারের সদস্য আশরাফ হোসেন এনাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাঈন উদ্দিন প্রধান।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক, ব্যবসায়ী ও সংগঠনের সদস্যবৃন্দ সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD