1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

রাজবাড়ীতে পদ্মায় কুমির : আতঙ্কে নদীপাড়ের মানুষ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত দুই থেকে তিন দিন ধরে নদীতে কুমির ভেসে উঠতে দেখা যাওয়ায়, নদীপাড়ের মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কখনো সকাল আবার কখনো দুপুরে পদ্মা নদীর পানিতে কুমিরটি ভেসে উঠছে।
এদিকে আতঙ্কের পাশাপাশি কুমির দেখার কৌতূহলে নদীতীরে ভিড় করছেন উৎসুক মানুষ।
সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীর তীরে গিয়ে দেখা যায়, কুমিরের খোঁজে নদীর দিকে তাকিয়ে আছেন বহু মানুষ। কুমিরের উপস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কে পড়েছেন নদীতে নিয়মিত গোসল করতে আসা মানুষজন।
যেখানে প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করেন, সেখানে কুমিরের উপস্থিতি বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
এ কারণে স্থানীয়রা নদীতে নামা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।

ঘটনার পর রাজবাড়ী বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বন বিভাগ জানিয়েছে, এলাকাজুড়ে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে।
পাশাপাশি সতর্কতামূলক ব্যানার টাঙানো হচ্ছে এবং বিপজ্জনক এলাকাগুলো চিহ্নিত করে লাল নিশানা বসানো হবে।
বন বিভাগের সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবেন বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মা নদীতে কুমির আতঙ্কে আপাতত নদীতে নামা বন্ধ রেখেছেন স্থানীয়রা।
দ্রুত কুমিরটি আটক ও স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD