1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে গোলামি শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন… পরিকল্পনামন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫২৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা । আমাদের কে আরো অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নয়ন জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।

 

 

শুক্রবার ( পহেলা অক্টোবর) বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজ এর নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়নের বিএনপি সহ একটি মহল উর্ষান্তিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপির মাতা নষ্ট হয়ে গেছে। একের সময় একের কথা বলে। একবার বলে নির্বাচনে অংশ নেবে আরেকবা বলেন, নির্বাচনে যাবো না।

 

 

এই হচ্ছে বিএনপির অবস্থা। তিনি বলেন, স্বাধীনতার অর্জনের আগে পাক বাহিনী এদেশের মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। কিন্তু বাঙ্গালীর প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে গোলামি শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠান করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ দেশকে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, বাসস্থান সহ দেশ ও জাতির সার্বিক উন্নয়নের এক মাইলফলক সৃষ্টি করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের অর্থনীতি উন্নয়নে প্রবাসীর ভূঁমিকা রয়েছে। এখানকার প্রবাসির শিক্ষা উন্নয়নের প্রশংসনীয় ভূমিকা রাখছেন। তিনি পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজে প্রতিষ্ঠায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি সরকারিকরণে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

 

 

 

ইউমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট হোসেন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী এম মান্নানের একান্ত সচিব মো: হারুন উর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জনশেদ আলী, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বলেন, ২০১৯ সালে ইউনিয়নের প্রবাসীদের প্রায় ১ কোটি টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্টকলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD