বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় সকলের চাহিদাকে সামনে রেখে বিশ্ব বিখ্যাত ইক্ট্রেনিক পণ্য সিঙ্গার সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে শোরুমের শুভ উদ্ধোধন করা হয়েছে ।
শুক্রবার ( পহেলা অক্টোবর) ফিতা কেটে উদ্ধোধন করেন সিলেট বিভাগের এটিএস রেজাউল করিম।
এ সময় মারেফুল ইসলাম ফারুক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী আবু হোরায়রা চাঁদ মাষ্টার, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিলার শফিকুল হক শফিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রহিম পীর, ব্যবসায়ী নুরুল হক, জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আরব আলী, হাফেজ নুরুল হক, হাফেজ মাওলানা মুহিবুর রহমান, আজমল হোসেন জামি, জগন্নাথপুর কোট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, ফাইভ স্টার ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান মো. জাহাঙ্গির আলম, ম্যানেজিং ডাইরেক্টর আবুল হোসেন ওয়াল্লি উল্লাহ, ক্যাশিয়ার রাজিবুর রহমান চৌধুরী, ডাইরেক্টর সৈয়দ হোসবাননুর, আবুল মোহিদ, বিশ^ কান্তি পাল, শাহ জুনায়েদ আহমদ, সংবাদ কর্মী জুয়েল আহমদ, আমির আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় শোরুমের দায়িত্বে থাকা দায়িত্বশীলরা জানান, পৌর সদরের প্রাণ কেন্দ্র সি.এ. মার্কেট এ ভূমি অফিসের সামনে প্রতিষ্ঠাটি যাত্রা শুরু করেছে। শোরুমে সিঙ্গারের ফ্রিজ, এল, ই,ডি, টিভি, এসি, জেনারেটর, মাইক্রো ওভেন, আয়রন, বেøন্ডার, রাইস কুকার, কারি কুকার, এয়ার কোলার, স্টোবিলাইজার, কেটলি, সেলাই মেশিন, ওয়াশিং মেশিন সহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স পন্য বিক্রয় করা হবে।
Leave a Reply