1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জগন্নাথপুর থানার ইখতিয়ার উদ্দিন চৌধুরী

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৯৮ দেখা হয়েছে

সিনিয়র প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম অভিন্ন মানদণ্ডে জেলার সকল ওসিদের মধ্যে সর্বোচ্চ নম্বর পান আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তাই তাঁকে অষ্টমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

আবারও শ্রেষ্ঠ হওয়ায় ঊর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এটা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই অর্জন আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত থাকাকালীন এক এক করে ষষ্ঠবারের মতো সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানায় যোগদানের কিছুদিন পর আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন পুলিশের এ কর্মকর্তা। সেই সঙ্গে গত ৭ জুলাই সপ্তমবারের মতো শ্রেষ্ঠ ওসি হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD