1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পাইলগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৬০৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
তফসিল ঘোষণার পূর্বেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। ফলে ইউনিয়নের বিভিন্ন বাজারে পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, পাইলগাঁও ইউনিয়নে এখন পর্যন্ত ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহনে করতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান গোতগাঁও গ্রামের হাজী মখলিছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জালালপুর গ্রামের আপ্তাব উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম আফজল, সমাজ সেবক আওয়ামী লীগ নেতা জালালপুর গ্রামের মাহমুদুল হাসান কোরেশী, সমাজ সেবক কুবাজপুর ( খালিশাপাঁড়া) গ্রামের মাওলানা দবিরুল ইসলাম সহ আরো ২জনের নাম শুনা গেলেও যোগাযোগ করা সম্ভব হয় নাই। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মধ্যে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করা আশাবাদ ব্যক্ত করেন, হাজী মখলিছ মিয়া, আপ্তাব উদ্দিন, মনজুরুল ইসলাম আফজল, মাহমুদুল হাসান কোরেশী। সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন মাওলানা দবিরুল ইসলাম।

নির্বাচনের পূর্বে প্রচারণায় ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু করেছেন নানা হিসাব-নিকাশ। সব মিলিয়ে হাটবাজার থেকে শুরু করে হোটেল, অফিসসহ চায়ের দোকান সর্বত্রই শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য ও জেলার সভাপতি ও উপজেলার সভাপতিদের কাজ থেকে দলীয় মনোনয়ন লাভের আশায় সংযোগ রক্ষা করে চলেছেন সম্ভাব্য প্রার্থীরা।

নির্বাচনে দলীয় প্রতীক হওয়ায় সকল প্রার্থীই দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে আগ্রহী। আর সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা চালাচ্ছেন। অনেকেই দীর্ঘ দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আবার অনেক প্রার্থীরা নিজ নিজ এলাকায় ঘরোয়া পরিবেশে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD