বিশেষ প্রতিনিধি::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের হাজী এখলাছুর রহমান আখলই ৫ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সার্ভার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমানের কাছ থেকে অত্র ওয়ার্ডের জনসাধারন সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ সময় তিনি বলেন, ৫ ওয়ার্ডের জনগনের ভালবাসায় আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনসেবা করার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি। আমাদের ০৫ নং ওয়ার্ডে এখনো অনেক অসহায় দুস্থ পরিবার অবহেলিত আছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। মানুষকে ভালোবেসে সমাজের সকল স্তরের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে চাই।
আমাদের এ ওয়ার্ডের যতো উন্নয়ন মুলক কাজ অবহেলায় পড়ে আছে সব সঠিক ভাবে হবে যদি জনগন আমাকে নির্বাচিত করে। রানীগঞ্জ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডকে দূর্নীতি মুক্ত ও ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে সকল প্রচেষ্টা ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগনের জন্য করবো।
Leave a Reply